ফার্মগেটে চাকুসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ফার্মগেটে চাকুসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তার জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয়ের (২২) নামে ১১টি মামলা রয়েছে।

রোববার (৫ ‍জুলাই) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।