যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. সাজ্জাদ হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্য সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে সে যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
