বনানীতে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে বিদেশি মদসহ সোহাগ হাজরা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোহাগ হাজরা (২৪) বনানীর একটি বাসা থেকে এ কার্যক্রম পরিচালনা করতেন।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে বনানী ই-ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ‘Antalya’ নামের একটি অবৈধ সীসা বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়। অভিযানে তার কাছে থেকে ১৮ বোতল বিদেশি মদ, সাতটি প্লাস্টিকের বক্সে অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সিসা স্ট্যান্ড, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি চাবি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।