logo
Advertisement

ডিএমপির অভিযানে একদিনেই গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির অভিযানে একদিনেই গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর লোগো। ডিএমপির ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৯৩ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১২ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) ১ জন রয়েছেন।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১টি ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেটকার, ১৫টি মোবাইল ফোন ও ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এ ছাড়া ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।