logo
Advertisement

পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ১
রাজধানীর পল্লবী এলাকা। ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের সদস্য আতিককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকেও (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৪।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি-৪-এর মিডিয়া অফিসার নূরে আলম নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আশিকের ছোট ভাই আতিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

অপর অভিযানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরাঙ্গীর নাহিদ জানান, গ্রেপ্তার দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে রাজধানীর পাইকপাড়া, মিরপুর-১ এলাকায় এসআরবি-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।