বনানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা, তরুণী আটক

এশিয়া পোস্ট ডেস্ক
বনানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা, তরুণী আটক
ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থানার মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর বাসায় মো. মামুন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন জানান, আজ দুপুরে দেড়টার দিকে মো. মামুনকে ছুরিকাঘাত করলে রক্তপাত হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ সময় ওই তরুণীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।