পোশাকশ্রমিক ছদ্মবেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের এই আন্দোলন থেকে ছদ্মবেশে নাশকতাকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে ডিএমপি।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে হঠাৎই আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। বিএনপি সরকারের আট মাসের মধ্যে এটি সবচেয়ে বড় আন্দোলন হিসেবে ধরা হচ্ছে। টানা কয়েকদিন ধরে চলা আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এরই মধ্যে শুধু রাজধানীর মিরপুরে টানা ৩ দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আর এতে কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।

