logo
Advertisement

বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়া, ঢাকার অবস্থা কী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়া, ঢাকার অবস্থা কী
ঢাকায় সকালে বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে ফিরছে মানুষ। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ রোববার শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, দ্বিতীয় নম্বরে রয়েছে দেশটির কুয়ালালামপুর। অন্যদিকে ঢাকা রয়েছে ১৩ নম্বরে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১০৭। বাতাসের এই মানকে অস্বাস্থ্যকার ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল মালয়েশিয়ার কুচিং, যার স্কোর ২২৯। এ ছাড়া ১৮২ স্কোর নিয়ে দেশটির কুয়ালালামপুর দ্বিতীয় এবং ১৫৪ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা রয়েছে তৃতীয় অবস্থানে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।