logo

ধানমন্ডিতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডিতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি লেক। ছবি: গুগল ম্যাপ থেকে স্ক্রিনশর্ট নেওয়া

রাজধানীর ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০-এর অন্তর্গত ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।