logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, আটক ১

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, আটক ১
খিলগাঁওয়ে ককটেল ফাটিয়ে পালানোর সময় গ্রেপ্তার মো. মাজহারুল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. মাজহারুল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশ গেটসংলগ্ন রাস্তার ডান পাশে অবস্থিত ‘বাটা’ শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।

আটক মাজহারুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। ককটেলটি বাটা শোরুমের সাইনবোর্ডে মারা হয়েছে।