logo
Advertisement

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
আগুনে পুড়ছে বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধনীর মিরপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরেকটি বাসে আগুন লাগানোর চেষ্টা ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পল্লবী থানাধীন মিরপুর-১১ এর জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে পৌনে ৭টার দিকে মিরপুর-১ এ আরেকটি বাসে আগুন লাগানোর চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক সাধারণ জনগণ ও পুলিশের তৎপরতার কারণে আগুন ধরার সাথে সাথেই নিভিয়ে ফেলা হয়।

পল্লবীর আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির এশিয়া পোস্টকে বলেন, মিরপুর-১ এলাকায় একটি শিকড় পরিবহনের বাসে আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।