রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
বুধাবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ইসলাম পরিবহনের একটি বাস। এ সময় ইসলাম পরিবহনের বাস সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায় আর আকাশ পরিবহনের বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় আকাশ পরিবহনের বাসে থাকা এক যাত্রী নিহত হন। এ সময় অন্তত ১২ জন আহত হন।
পরে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।