যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী মোড়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিল্লাল নামের একজন রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এশিয়া পোস্টকে বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
ওসি রাজু বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

