যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রাকিব (১৯), মো. সিফাত (২৬), মো. শাওন (২০), মো. রায়হান (২০), রূপা আক্তার (৩০), জীবন (২৮), মো. রিয়াজ (৩০), সম্রাট (৩০), মো. হাসান (২৬), মো. নাজমুল হোসেন (৩২), পারভেজ (২৫), মো. সবুজ (২৩), মো. ইমন (২০), মো. শাওন (২২), মো. রমজান (২৮), মো. জায়েদ (১৯), মো. সাজ্জাদ (১৯), মো. রাজিব হোসেন (১৮), কামরুল (৩২) ও আলী আহাম্মদ শেখ।
ডিসি আকতার জানান, যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
