logo

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন/চিকিৎসায় দুই মেডিকেল বোর্ড গঠন, চিকিৎসাধীন ৩৫ জন

চিকিৎসায় দুই মেডিকেল বোর্ড গঠন, চিকিৎসাধীন ৩৫ জন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: এখন টিভি

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো চিকিৎসাধীন ৩৫ জন। এর মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ভর্তি থাকা আহতদের উন্নত চিকিৎসায় দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রতিষ্ঠানটির রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. সুলতান মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।

তিনি জানান, ভর্তি রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন পাশাপাশি দুটি পৃথক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।