logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪
রাজধানীর কাঁঠালবাগান এলাকা। ছবি: গুগল ম্যাপস

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।

Advertisement

আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহার মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহার বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

গত ১৯ নভেম্বর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।