logo

গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাকিবুল ইসলাম শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।