logo

শুক্রবার রাজধানীতে যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীতে যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা দর্শনীয় স্থানে ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গিয়ে দেখা যায় সেখানকার মার্কেট, দোকানপাট কিংবা দর্শনীয় স্থান বন্ধ।

নিয়মিত সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে এসব এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাই বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা অবগত হলে সময় ও অর্থ সাশ্রয় হবে।

জেনে নিন আজ শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় এসব বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, ওয়ারী, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।