দিনদুপুরে ঢাকায় আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তারা বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।
আটক ব্যক্তিরা হলেন—দুপুরের দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। এ সময় চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
.png)


