logo

মহাখালী টার্মিনালে বাসে আগুন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মহাখালী টার্মিনালে বাসে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১টা ৩২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে বেলা ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।’

তিনি বলেন, ‘শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর বাসটির এসি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।