সেনা ও এসআরবির ভয় দেখিয়ে চাঁদাবাজি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ‘সেনাবাহিনী ও এসআরবির (র্যাব) গাড়ি দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবে’, এমন ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও নগদ অর্থ এবং হাত ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি হলেন, ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন।
মো. রাতুল নামের একজন ভুক্তভোগী মোহাম্মদপুর থামায় মামলা করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা চাঁদাবাজি মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পর আদালতে সোপর্দ করব।
অপরদিকে ভুক্তভোগীর মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর নবীনগর হাউজিং এর ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও র্যাব (এসআরবি) পরিচয় দিয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। এরপর বাসায় থাকা লোকজনকে জিম্মি করে মারধর করে নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘরের থাকা ব্যক্তিদের মারধর করে আহত করে।
চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে আমি মোহাম্মদপুর থানা পুলিশকে কল করলে তারা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বলে যায় যে, নিচে সেনাবাহিনী ও র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাকে বাদীকে করার জন্য বাসায় আসছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় আলোচিত গণধর্ষণ মামলায় চার্জশিট ভুক্ত আসামি ইব্রাহিম। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
