logo

রাজধানীর মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

রাজধানীর মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
এশিয়া পোস্ট গ্রাফিকস।

রাজধানীর মিরপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ শাহ আলী থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।