রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের নাম মো. শাহিন (৪৮)। তিনি হবিগঞ্জের লাখাই থানার সাতাক এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। কর্মসূত্রে তিনি রাজধানীর মেরাদিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।