logo

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন লাইনওআরএর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআরএর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।