বনানীতে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক পুলিশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
বনানীতে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক পুলিশ
আটক ইমনকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কাকলি ক্রসিং এলাকায় মোবাইল ফোন ছিনতাইকালে ইমন (২৬) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান জোন।

বুধবার (৮ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ১০টার দিকে কাকলি ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া ও তার সহকর্মীরা। এ সময় এক নারীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ।