logo

মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন এশিয়া পোস্টের রায়হান রাশেদ 

মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন এশিয়া পোস্টের রায়হান রাশেদ 

‘হাফেজ্জী সেবা পদক ২০২৬’ পেয়েছেন এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ। মানবিক সাংবাদিক ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা পেয়েছেন। আট ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে এ সম্মাননা দিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। 

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর সেনা মালঞ্চে এক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। 

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিসরের ইউথ কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ মামদুহ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক মুহাম্মদ রাজ প্রমুখ। 

এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ এর আগে ‘ইসলামি লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা’, ‘সবার খবর সম্মানা’ ও ‘দৈনিক বিশ্ব ইজতেমা সম্মাননা’সহ বেশ কয়েকটি স্বীকৃতি অর্জন করেছেন। তার লেখা বইয়ের সংখ্যা চারটি। এর মধ্যে ‘মুসলিম লাইফস্টাইল’ ও ‘যারা দীপ জ্বেলে যায়’ পাঠকপ্রিয়তা পেয়েছে।