logo

মিরপুরে বেনারসি পল্লিতে আগুন

মিরপুরে বেনারসি পল্লিতে আগুন

রাজধানীর মিরপুরের বেনারসি পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পরে দুটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি  তিনি।