বায়ুদূষণে বিশ্বে শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত

বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। তবে আজকের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম শীর্ষ ১০ শহরের মধ্যে নেই।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রকাশিত লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় ১৮৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা এবং ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এরপর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে বাহরাইনের মানামা, ১৪৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে উগান্ডার কাম্পালা, ১২৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে কুয়েত সিটি, ১২২ স্কোর নিয়ে অষ্টম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ১১৭ স্কোর নিয়ে নবম স্থানে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ও ১১২ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো।
রাজধানী ঢাকা ৭৭ স্কোর নিয়ে তালিকায় ২৯তম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।
.png)

