logo

ধানমন্ডি লেকে ভেসে উঠল লাশ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডি লেকে ভেসে উঠল লাশ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ
ধানমন্ডি লেক। ছবি: গুগল ম্যাপ থেকে স্ক্রিনশর্ট নেওয়া

রাজধানীর ধানমন্ডির ১০ নম্বর রোডে আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচের লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, মো. জাবেদ আহমেদ মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজের নিচে লেকের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের মাধ্যমে জানা গেছে, নিহত জাবেদ দীর্ঘদিন বেকার ও আর্থিক অনটনে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এটি আত্মহত্যা কি না, তা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত জাবেদের স্থায়ী ঠিকানা বনানীর ১৩ নম্বর রোডের ১২২ নম্বর বাসা (পিতা মো. সালাউদ্দিন আহমেদ)। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-আই, রোড-১, বাসা ৫৬৬/৬৭-এ ভাড়া থাকতেন।