logo

ডিএমপির পৃথক অভিযানে আ.লীগের ৬ নেতাসহ গ্রেপ্তার ১৬৫

ডিএমপির পৃথক অভিযানে আ.লীগের ৬ নেতাসহ গ্রেপ্তার ১৬৫
মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: ডিএমপি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে মোট ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাসহ ৬৫ জন এবং ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ছয় নেতার মধ্যে রয়েছেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।

অন্যদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও বিভাগ থেকে জানানো হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, তেজগাঁও থানা ১৫ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ৩০ জন, আদাবর থানা ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ৪০ জন।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।