logo

রামপুরায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় আটক ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রামপুরায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় আটক ২
আটক মো. ইমরান ও মো. রায়হান। ছবি: ডিএমপি

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রামপুরা জোনের সদস্যরা। আটক দুজন হলেন মো. ইমরান (২০) ও মো. রায়হান (২৩)।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রামপুরা ব্রিজে এ ঘটনা ঘটে। ওই সময় হঠাৎ শোরগোল শুনতে পেয়ে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।

এ সময় তারা দেখতে পান, দুই ব্যক্তি এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন। পরে রামপুরা ব্রিজ এলাকায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।