বংশালে আবাসিক হোটেলে পড়েছিল যুবকের বিবস্ত্র লাশ

রাজধানীর বংশালের একটি আবাসিক হোটেলে বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল শামীম হাসনাত (৪৬) নামের এক যুবকের মরদেহ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বংশালের সিদ্দিক বাজারের ‘ঢাকা প্যালেস’ নামের ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তি হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, হোটেলটির চতুর্থ চলার ১২১ নম্বর রুম থেকে তার মরদেহটি উদ্ধার করে। সেখানে দীর্ঘদিন ধরেই থাকতেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ঈদুল ফিতরের পর থেকে শামীম ওই রুমে ভাড়ায় থাকতেন।
পুলিশের ধারণা, পারিবারিক কোন কারণে শামীম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যার কারণে তিনি হোটেলে থাকতেন।
এ বিষয়ে ডিএমপির বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, বুধবার (২৪ জুন) রাত থেকে শামীমের রুমটি ভেতর থেকে বন্ধ ছিল বলে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে।
পরে আজ (বৃহস্পতিবার) সকালে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী সাহিদা বেগম রুমটি পরিষ্কার করতে যায়। পরে ধাক্কা দিলে দরজা খুলে যায়। তারপর তিনি শামীমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ওসি মাহফুজ বলেন, বিষয়টি জেনে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে খবর দেয়। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, তাৎক্ষণিকভাবে কোনা কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত করে মৃত্যুর কারণ বলা যাবে।






