logo

রাজধানীতে আবাসিক ভবনে মদ-সিসা বারের সন্ধান, দ্বৈত নাগরিক গ্রেপ্তার 

রাজধানীতে আবাসিক ভবনে মদ-সিসা বারের সন্ধান, দ্বৈত নাগরিক গ্রেপ্তার 

রাজধানীর খিলক্ষেতে আবাসিক ভবনে মদ ও সিসা বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় স্পেন-বাংলাদেশের এক দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

খিলক্ষেতের নিকুঞ্জ-১ এর ৯/সি সড়কের ১৪ নম্বর আবাসিক ভবনে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে এ অভিযান শুরু করা হয়। সর্বশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চলার খবর পাওয়া যায়।

অভিযানকালে ১৫ বোতল বিদেশি মদ, বেশ কিছু বিদেশি মদের বোতল, প্রায় দুই কেজি সিসা, সিসা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ- ১ এর একটি আবাসিক ভবনে মদের সীসা বারের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে স্পেন ও বাংলাদেশের এক দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকালে ওই ভবন থেকে ১৫ বোতল বিদেশি মদ, প্রায় এক কেজি সিসা, সিসা সেবনের উপকরণ (যেমম— হুক্কা, কয়লাসহ নানা সামগ্রী) জব্দ করা হয়েছে।

কতদিন ধরে আবাসিক বারের কার্যক্রম চলছে এমন প্রশ্নের জবাবে মোস্তাক বলেন, আমরা বিস্তারিত জানার জন্য অনুসন্ধান করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।