logo

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‍গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‍গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের পেছনে শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।