Advertisement

সদস্য ফরম ক্রয় ও জমা দেওয়ার সময় বাড়াল ডিআরইউ

এশিয়া পোস্ট নিউজ
সদস্য ফরম ক্রয় ও জমা দেওয়ার সময় বাড়াল ডিআরইউ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির লোগো। ছবি: সংগৃহীত

সদস্য হতে ইচ্ছুক রিপোর্টারদের সুবিধার্থে সদস্য ফরম ক্রয় ও জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামী শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত সদস্য ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

শুক্রবার (৩১ জুলাই) ডিআরইউর সাংগঠনিক সম্পাদক ও বাছাই কমিটির আহ্বায়ক এম এম জসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে নির্ধারিত সূচি অনুযায়ী ডিআরইউর সদস্য ফরম ক্রয় ও জমা দেয়ার শেষ দিন ছিল শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত। এর আগে গত ৬ মে থেকে সদস্য ফরম বিক্রয় শুরু হয়। ফরমের নির্ধারিত মূল্য ৫০০ টাকা।

ডিআরইউ কার্যালয়ের অফিস চলার সময়ের মধ্যে রিপোর্টারদের ফরম কেনা ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সমেয়র পর পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।