Advertisement

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

এশিয়া পোস্ট নিউজ
হাজারীবাগে জুতার কারখানায় আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাজারীবাগের একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি।