ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১০১, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪৭ ও গোয়েন্দা বিভাগের তিনজন রয়েছেন।
অভিযানকালে দুটি রামদা ও তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার ডিএমপি পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
