মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত ফার্মগেট
এশিয়া পোস্ট নিউজ

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি মাদ্রাসার ছেলে শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ওই শিক্ষক অবস্থান করা ফার্মগেটের তেজকুনিপাড়ায় একটি বাসা ঘিরে বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে এশিয়া পোস্টের প্রতিবেদক জানান, উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ছুটে আসে তেজগাঁও থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত একটার দিকে অভিযুক্ত শিক্ষকসহ দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিক মাদ্রাসা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।






