logo

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। গ্রিন রোডে এই হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাততলায় সামান্য ধোঁয়া ছিল। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে।

তিনি বলেন, বৈদ্যুতিক জটিলতায় কিছুটা ধোঁয়া হয়েছিল। কোনো সমস্যা নেই। ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি।

এ বিষয়ে গ্রিন লাইফ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. ইকরাম হোসেন জানান, হঠাৎ করে ষষ্ঠ ও সপ্তম তলায় ধোঁয়া দেখা দিলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে পরীক্ষা নিরীক্ষা করে জানায়, ভবনের বাইরে থাকা সাইনবোর্ডে শর্ট সার্কিট থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়া সেন্ট্রাল এসির মাধ্যমে দুটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, চারদিকে কাচ দিয়ে বাউন্ডারি থাকায় ধোঁয়া দ্রুত বের হতে না পারায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং হাসপাতালের সব কার্যক্রম আগের মতোই চালু আছে।