logo

আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার। ফাইল ছবি

সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের জন্য ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা, পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বুড়িগঙ্গা ফিডা

রে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ, বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।