logo

এক বছর পর কিশোরী উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এক বছর পর কিশোরী উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : ডিএমপি

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের দীর্ঘ এক বছর পর এক কিশোরীকে উদ্ধার করা হলেও এই ঘটনার পেছনে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহ আলী থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা গেলেও নিখোঁজের নেপথ্যের কারণও উদঘাটন করতে পারেনি তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে তরুণীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে দীর্ঘ এক বছর পর তাকে পাওয়া গেলেও এই দীর্ঘ সময়ে তিনি কোথায়, কীভাবে ও কার জিম্মায় ছিলেন, সে বিষয় অজানাই রয়ে গেছে পুলিশের। কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিখোঁজের প্রকৃত রহস্য এখনও সম্পূর্ণ উদ্ঘাটিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আমরা এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি। উদ্ধারের পর মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, তাই কিছু জানা যায়নি। একটু সময় দিচ্ছি, স্বাভাবিক হলে তারপর কথা বলব।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই কিশোরী। ঘটনার পরদিন ১৭ সেপ্টেম্বর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভিকটিমের বাবা। দীর্ঘ এক বছর তদন্তের পর অবশেষে বুধবার রাত ২টা ৩০ মিনিটের দিকে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।