বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসরত মানুষকে দৈনন্দিন কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিং মলে যাওয়া লাগে। কিন্তু কোথাও পৌঁছার পর যদি দেখা যায় সেখানকার কার্যক্রম বন্ধ, এ সময় মন তো খারাপ হয়ই, একই সঙ্গে সময় ও অর্থ নষ্ট হয়।
তাই যাওয়ার আগে দেখে নিন বুধবার (২২ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে।
যেসব এলাকার মার্কেট বন্ধ
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা বন্ধ থাকবে।