ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১টি ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট এবং এক বোতল বিদেশি অ্যালকোহল।
এ ছাড়া অভিযানে একটি সিএনজি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


