প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোতালিব প্লাজা মার্কেট কমিটির

এশিয়া পোস্ট নিউজ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোতালিব প্লাজা মার্কেট কমিটির
ছবি: সংগৃহীত

এশিয়া পোস্টে গত ১১ জুলাই প্রকাশিত ‘মোতালিব প্লাজায় বিএনপির দুইপক্ষের বিরুদ্ধে বিপাকে ৭০০ দোকান মালিক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে মার্কেট কমিটি।

কমিটির আহ্বায়ক খন্দকার আকতার হামিদ পবন ও সদস্য সচিব মো. শাহ আলম ব্যাপারী এক যৌথ প্রতিবাদলিপিতে দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে তারা বলেছেন, বিএনপির দুইপক্ষের বিরোধের কথা বলে মার্কেট কমিটিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এতে মার্কেটের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। ভবিষ্যতে এমন সংবাদ প্রচার করা হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে প্রতিবাদলিপিতে।