logo
Advertisement

শাহবাগে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহবাগে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি মো. সোহরাব উদ্দিন। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১০।

Advertisement

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় র‍্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামির নাম মো. সোহরাব উদ্দিন (৪৩)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভায়না পশ্চিমপাড়া এলাকার মো. সাখাওয়াত হোসেনের ছেলে।

র‍্যারের এএসপি তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় শনিবার (২২ আগস্ট) শাহবাগ থানাধীন বাংলামোটরের সুন্দরবন পানির পাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় ২০১৭ সালের ৪ মার্চ দায়ের করা মামলায় অস্ত্র আইনের ১৯(অ) ধারায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব উদ্দিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।