গভর্নিং বডি নির্বাচনের দাবিতে ভিকারুননিসার সামনে মানববন্ধন

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দ্রুত গভর্নিং বডির নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বেইলি রোডে প্রধান ক্যাম্পাসের ১ নং গেটের সামনে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক হাসনাতুল হোসনা। বক্তব্য রাখেন অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য অ্যাডভোকেট ইউনূস আলি আকন্দ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, মাহবুবুর আলম সোহাগ প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ হাইকোর্টের আদেশ মোতাবেক দ্রুত গভর্নিং বডির নির্বাচনের তপশিল ঘোষণা, সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন, মাঝপথে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ না করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা, কমিটির জবাবদিহিতা নিশ্চিত করা, অনিয়ম দুর্নীতি বন্ধ করা, স্কুল সরকারি করন এবং স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত করার দাবি জানান।
-e7e988.jpg)