কেরানীগঞ্জে শুটারগান, ১০৫ রাউন্ড গুলি ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রোববার (৯ আগস্ট) কেরানীগঞ্জ থানার কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস সন্ধ্যায় জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কেরানীগঞ্জের কুলচর এলাকার একটি বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে স্থানীয় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে র্যাব-২-এর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাড়ির একটি শয়নকক্ষ থেকে মো. মাসুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি, গ্রেপ্তার মাসুদের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার মাসুদ ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।
