ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে এনডিএম ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম
এশিয়া পোস্ট প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র জ্বর অনুভব করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। গত চার দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যারিস্টার শাহেদুল আজমের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দলের নেতাকর্মী এবং সারাদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও দলীয় সহকর্মীরা। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছেন।
