পুরান ঢাকার চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এশিয়া পোস্ট নিউজ
পুরান ঢাকার চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি।