Advertisement

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান আসামি সোহেল রানা (৩০) ও স্বপ্না আক্তার (২৬)।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মরদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে এদিন সকালে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাসার তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার লাশ উদ্ধার করা হয়।

বিষয় :